পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেটেরিনারি দোকানে জরিমানা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৫:৫৫

নেত্রকোনার পূর্বধলায় ভেটেরিনারি দোকানের ড্রাগ লাইসেন্স না থাকায় এবং অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে তিন ভেটেরিনারি দোকানের মালিককে মোট ১৪ হাজার  টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলা সদরের প্রাণি সম্পদ কার্যালয়ের গেইটের সামনে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: তিন বছরের শিশুর কুরআন মুখস্থ, বিশ্বজুড়ে আলোড়ন

ড্রাগ সুপার মো. আব্দুল বারী জানান, ১৯৪০ সালের ড্রাগ আইন-১ এর ২৭ ধারায় রফিক মেডিকেল হলের মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার, শাওন মেডিকেল হলের মালিক শফিকুল ইসলামকে চার হাজার ও হাবিব মেডিকেল হলের মালিক আজমত আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/কেকে