মির্জা ফখরুলের মায়ের দাফন সম্পন্ন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৮:২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের (৮৮) জানাজের নামাজায় মানুষের ঢল নেমেছে। শুক্রবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব খলিলুর রহমান মহরুমের জানাজার নামাজ আদায় করেন। 
 
এ সময় মরহুমের বড় ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেঝো ছেলে মির্জা ইকবাল, ছোট ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জামাতা সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে ঠাকুরগাঁও পুরাতন গোরস্থানে ফাতিমা আমিনকে শায়িত করা হয়। 
 
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় ফাতিমা আমিন রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে অ্যাম্বুলেন্সে ফাতিমা আমিনের মরদেহ ঠাকুরগাঁওয়ে পৌঁছায়।
 
ইত্তেফাক/ইউবি