বিদুৎ স্পৃষ্টে ভাই নিহত, বোন আহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২০:০০
ডোমার উপজেলায় একসাথে ভাইবোন বিদ্যুতায়িত হয়। এতে ভাই জয়দেব রায় (২৮) চিকিৎসাধীন আবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় এবং বোন সানজিতা রায় (৬) গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
 
শুক্রবার উপজেলার পশ্চিমবোড়াগাড়ি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা ওই এলাকার জগদিস চন্দ্র রায়ের ছেলে-মেয়ে।
 
জগদিস বলেন, দুপুর দুইটার দিকে টেলিভিশনের সংযোগ ঠিক করার সময় আমার ছেলে বিদ্যুতায়িত হয়। ঘরের ভিতর মেয়ে সানজিতাও বিদ্যুতায়িত হয়। টিনের গোটা ঘরটি বিদ্যুতায়িত হয়েছে বুঝতে পেয়ে মূল সংযোগ খুলে দিয়ে ছেলে মেয়ে দুইজনকেই হাসপাতালে ভর্তি করি। কিন্তু বিকাল চারটার দিকে আমার ছেলে মারা যায়। আর মেয়ে এখনো হাসপাতালে রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি