খাগড়াছড়িতে ট্রাক চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২২:৪২
খাগড়াছড়ির মহালছড়িতে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন রামগড় সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নন্দন ত্রিপুরা (১৮)। এ ঘটনায় মো. এরশাদ (মোহন) নামে তার এক বন্ধু আহত হয়েছেন।
 
শুক্রবার মহালছড়ির ঐতিহ্যবাহী দেবতা পুকুরে স্নানোৎসবে যোগ দিতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
 
নন্দন রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়ার বাসিন্দা ও উপজেলা খাদ্য অফিসের কর্মচারী নবীন ত্রিপুরার ছেলে। আহত মোহন একই এলাকার ফটিক মিয়ার ছেলে। মহালছড়ি থানার ওসি মো. জোবায়েরুল হক খবরটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি