শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, এ দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে, কারিগরি শিক্ষার বিকল্প নেই। শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, মেধাবী ছাত্র-ছাত্রীদের মতো সকল শিক্ষার্থীকেই হাতে কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কথা কম বলে, কাজ বেশি করে। এ দেশে উন্নয়নের ধারা ধরে রাখতে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক ছাড়া বিকল্প নাই।
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা) আলহাজ্ব কাজী কেরামত আলী, প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটাই বলেছেন।
গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসিম জিহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান চুন্নু সহ প্রমুখ।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
ইত্তেফাক/এসএস
