পঞ্চগড়ে পয়লা বৈশাখ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১১:০৬
 
‘তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষেরে দাও উড়িয়ে....’ এ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ পালিত হয়েছে।
 
পঞ্চগড় জেলা প্রশাসন সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শেরেবাংলা পার্ক ধাক্কামারা গোলচত্বর হয় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
 
এছাড়া করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পঞ্চগড় জেলা প্রশাসন পান্তা-ইলিশ ভোজন, লাঠিখেলা, হা-ডু-ডু খেলা, সাপ খেলা, পাখি খেলাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহি খেলার আয়োজন করে।
 
ইত্তেফাক/এএম