মাগুরায় বিপুল উৎসাহে নববর্ষ উদযাপিত হচ্ছে

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১১:৫০
মাগুরায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আজ শনিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত হচ্ছে।
 
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসনের র‌্যালিটি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। গরুর গাড়িসহ র‌্যালিতে বাদ্য যন্ত্র সহকারে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এর পর খই বাতাসা, জিলাপি দিয়ে আপ্যায়িত করা হয়।
 
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। জেলা জজ-শিপ জেলা জজ আদালত প্রাঙ্গণে নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি সমগ্র শহর প্রদক্ষিণ করে সমিতি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়া অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণ খেলাধুলা।
 
ইত্তেফাক/এসএস