মধুখালীতে চলবে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১২:০৪
ফরিদপুরের মধুখালীতে বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আজ শনিবার সকাল ৯টার এই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও মধুখালী উপজেলা প্রশাসন ও আপামর জনতা ঢাক-ঢোল, গরুরগাড়ি, মুক্তিযোদ্ধা, গায়েরবধুসহ বিভিন্ন সাজ-সজ্জে সজ্জিত এক হয়ে অংশ নেয়।
 
৯দিন ব্যাপী বৈশাখী মেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যদিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। মেলা কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল প্রমুখ। উদ্বোধন শেষে এক মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণ  এবং প্রশাসন ও সরকারি আইনউদ্দিন কলেজ তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের নির্ধারিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এসএস