পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নতুন বছর ১৪২৫ সনকে বরণ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আজ শনিবার সকালে সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের বাহারি সাজে গ্রামীণ জনপদের লোকজ সংস্কৃতির তৈরি ঐতিহ্যবাহী নানা প্রতিকৃতি নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিহারী স্কুল প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিল্পী গোষ্ঠী এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শেকে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীদের উদ্যোগে গ্রামীণ ও লোকজ সংস্কৃতি নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. কাঞ্চন আলী মৃধা, ইউপি চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন স্তরের কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া হাসপাতাল মাঠে ঘুরি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও বছরটি উদযাপনে পৃথকভাবে জাতীয়পার্টি জেপি ও তার অঙ্গসংগঠন উপজেলা দলীয় কার্যালয়ে অতীত ঐহিত্য পান্তা ভাত আর মরিচ পোরা দিয়ে বর্ষবরণ পালন করে। এসময় অন্যান্যের মধ্যে জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, যুবসংহতীর আহবায়ক শহিদুল ইসলাম রাজু মল্লিক, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম সিমুল আকনসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন।
IMG0
এদিকে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের এর উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পান্তা-ইলিশ নিষেধ থাকায় তারা মুক্তিযোদ্ধাদের মিষ্টি মুখ করান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম সপন সিকদার, মো. ফারুক জোমাদ্দার,যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
