বল টেম্পারিং কেলেঙ্কারির পরও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে বিলিয়ন ডলারের চুক্তি করলো দু’টি সম্প্রচার প্রতিষ্ঠান।
বল টেম্পারিং-কেলেঙ্কারির পর সম্প্রচার সত্ত্বে সিএ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেভেন নেটওয়ার্ক ও ফক্স স্পোর্টসের দু’টি সম্প্রচার প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করে সিএ।
আগামী ছয় বছরের জন্য সেভেন নেটওয়ার্ক ও ফক্স স্পোর্টসের সাথে ১ দশমিক ১৮২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে সত্ত্ব চুক্তি করলো সিএ।
এর আগে চ্যানেল নাইন (আন্তর্জাতিক ক্রিকেট) ও টেনের (বিগ ব্যাশ) সাথে পাঁচ বছরের চুক্তিতে ৬০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পেয়েছিল সিএ। বাসস।
ইত্তেফাক/রেজা
