রিয়াদে অগ্নিদগ্ধে নিহত মানিকগঞ্জের রাকিবের বাড়িতে শোকের মাতম

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৬:৪৬
সৌদি আরবের রিয়াদে অগ্নিদগ্ধে মানিকগঞ্জের রাকিব হোসেন নিহত হয়েছেন। তিনি জেলার সিংগাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জালাল পালের ছেলে।
 
সংসারে সচ্ছলতা আনতে সৌদি আরবে গিয়েছিলেন রাকিব। কিন্তু সুখের নাগাল পাওয়ার আগেই রাকিব চলে গেলেন না ফেরার দেশে। এখন তার পরিবারে চলছে শোকের মাতম। সৌদি আরবের রিয়াদে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।
 
জয়মণ্টপ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বাংলা জানান, রাকিব অবিবাহিত ছিলেন। মা-বাবার একমাত্র সন্তান হিসেবে তাদের সংসারের হাল ধরতে তিনি সৌদি আরবে পাড়ি দেন।
 
ইত্তেফাক/আরকেজি