সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, ওসি মনিরুল ইসলামসহ আরো অনেকে।
পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাহবুব মান্নান রচিত দ্রোহের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ১০ জন ভিক্ষুককে পূনর্বাসনের আওতায় বিনামূল্যে ছাগল প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।
ইত্তেফাক/ইউবি
