আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে: প্রাণ গোপাল

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:০৬
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখনই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।'
 
শুক্রবার বিকেলে চান্দিনা উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি নৌকার যাত্রী, আমি কখনোই নৌকার বিরুদ্ধে যাব না।’
 
সাবেক ইউপি মেম্বার আলী আহাম্মদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, সাবেক পৌর মেয়র আবদুল মান্নান সরকার, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পিপি এ্যাডভোকেট শাহজালাল মিয়া শিপন, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. জামাল উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি