গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:১৮
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পান্থা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্যদিয়ে বর্ষবরণ করে নেয়া হয়। শনিবার সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
 
অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তাভাত, মাছ ও ভর্তার ব্যবস্থা করা হয়। এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাম্য খেলার আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি