সাতকানিয়ায় জামায়াত নেতা মহিউদ্দিন গ্রেফতার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৫:৫৬
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ রবিবার ভোরে সাতকানিয়া জামায়াতের ক্যাডার মহিউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় নাশকতা, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।
 
থানাসূত্রে জানা গেছে, রবিবার ভোরে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. কাজী গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা থেকে সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি এলাকার মৃত আবুল বশরের ছেলে জামায়াতের ক্যাডার মহিউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় স্পেশাল ট্রাইব্যুনালের বিস্ফোরকদ্রব্য আইন, স্পেশাল ট্রাইব্যুনাল বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড আইনে মামলা রয়েছে।
 
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. কাজী গোলাম কিবরিয়া ইত্তেফাককে জানান, দুর্ধর্ষ এই জামায়াত ক্যাডার বিগত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যপী তাণ্ডবকালে ওই থানার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
 
ইত্তেফাক/এমআই