মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুরে আমেনা খাতুন নামের এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপ করেছে অজ্ঞাত এক বখাটে। রবিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আমেনা খাতুন একই গ্রামের সাহাবদ্দিনের স্ত্রী। তবে কে বা কারা কি কারণে এসিড নিক্ষেপ করেছে তা জানা যায়নি।
আমেনা বলেন, ভোরের দিকে জানালা দিয়ে কে বা কারা পানির মতো এক জাতীয় কি আমার মুখে ছুড়ে মারে। তাৎক্ষণিক ভাবে আমার মুখ ও মাথার একটি অংশে জ্বালাপোড়া শুরু হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, উন্নত চিকিৎসার জন্য আমেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
