ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১১ জন সাংবাদিক বাংলাদেশের সীমান্ত এলাকা রবিবার পরিদর্শন করেছেন। মজুমদারহাট-মুহুরীঘাট স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এসময় ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সহিদুর রহমান তাদের বিলোনিয়া মুহুরীঘাট স্থলবন্দরে গ্রহণ করে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মজুমদারহাট সীমান্ত ফাঁড়িতে এনে ব্রিফ করেন। পরে পরশুরাম বিওপি পরিদর্মন করে জায়লস্করস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে নিয়ে আসেন। তারা চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শন করবেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা, ৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোঃ খাজা মঈন উদ্দীন মিয়া, মেডিকেল অফিসার মেজর মাসুম, ফেনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, ডিবিসি প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের, মজুমদারহাট সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আলী আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সহিদুর রহমান বলেন, বিজিবির মহাপরিচালক পর্যায়ে সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ও ভারত উভয় দেশের সাংবাদিকগণ সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। যাতে করে তারা সীমান্ত এলাকা সম্পর্কে জানতে পারেন। বিজিবি ও বিএসএফের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা যেন তুলে ধরতে পারেন। এদেশের সাংবাদিকরা ২০১৬ সালে ভারতে গিয়েছিল, তারাও এসেছিল। ২০১৭ সালে তা হয়নি। এবছর আবার ভারতের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ১১ জন সাংবাদিকরা এদেশে এসেছে। তারা সীমান্ত এলাকার ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শন করবেন।
ইত্তেফাক/রেজা
