নবাবগঞ্জে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:৩০
মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা দেশ ও জনগণের শত্রু। তাদের বিরুদ্ধে আপনাদের সাহস করে দাঁড়াতে হবে কথা বলতে হবে। তাহলেই তারা পালাবার পথ খুঁজে পাবে না। তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সজাগ রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। 
 
ঢাকা -১আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম রবিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার মাইলাইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি ও যুবসংহতি কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
 
এসময় তিনি সম্প্রতি নবাবগঞ্জে দুই নারী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত মূল অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ দেন। এসময় তিনি ওই এলাকার কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষের অভ্যর্থনায় সিক্ত হন। 
 
মিথুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, ওসি মোস্তফা কামাল, গালিমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাশিদ, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/রেজা