বাংলার প্রাচীন ঐতিহ্য আর নগর জীবনের নতুনের জয়গান সমৃদ্ধ এক আন্দঘন বৈশাখী উপহার দিয়েছে “শুভ নববর্ষ-১৪২৫” উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। দিনব্যাপী আয়োজনের শুরুতে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয় ভোরে। শোভাযাত্রার উদ্বোধন করেন কনসাল জেনারেল এফ.এম বোরহান উদ্দিন। অংশগ্রহণ করেন কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত রাজনৈতিক-সামাজিক-সাস্কৃতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংবাদকর্মী।
সকাল নয়টায় আমন্ত্রিত অতিথিগণকে পান্তাভোজে আপ্যায়ন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পবিত্র কোরান তেলাওয়াত ও আলোচনা সভা। এ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়ে। উদ্বোধন করেন বেগম সাবরিনা নাহরিন। এরপর অনুষ্ঠিত হয় লাঠি নৃত্যসহ আরো নানা আয়োজন।
ইত্তেফাক/রেজা
