নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২১:৫৯
মদনে নিখোঁজের দুইদিন পর রবিবার এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার নিজবাড়ির সামনে খেলার সময় সে নিখোঁজ হয়। শিশু পরশ মনি (১০) উপজেলার পদমশ্রী পশ্চিম পাড়ার হাবি মিয়ার মেয়ে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সাথীদের সাথে খেলতে গিয়ে পরশ মনি নিখোঁজ হয়। রবিবার ভোরে ওই গ্রামের মিলন মিয়ার ডুবার পাশ থেকে লাশ উদ্ধার করে এলাকাবাসী।
 
সংশ্লিষ্ট ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, শনিবার পরিবারের লোকজন ওই ডুবায় খোঁজাখুঁজি করেছে। তবে রবিবার তাকে ওই ডুবার পাশেই পেয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ওসি মো. শওকত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি