কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার দৈনিক ইত্তেফাকে ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
প্রকাশিত সংবাদটি ইতোমধ্যেই দৈনিক ইত্তেফাকের প্রিন্টের অনলাইন সংস্করণ থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সংবাদের কারণে কেউ ব্যক্তিগত ক্ষোভ বা দুঃখ পেয়ে থাকলে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ সেইজন্য দুঃখ প্রকাশ করছে।
ইত্তেফাক/এমআই
