স্কুলের মাঠ বৈশাখী মেলার বর্জ্যের ভাগাড়

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৪২
উপজেলা সদরের ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখে বসেছিল মেলা। মেলা শেষ হওয়ার পর কাগজ পলিথিন বর্জ্যের ভাগাড়ে পরিনত হয়েছে পুরো মাঠ। নষ্ট হয়ে গেছে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য।
 
উপজেলা সদরে মেলার করার মতো জায়গা অাছে। কিন্তু বিদ্যালয় মাঠ দখল করে বৈশাখী মেলার আয়োজন করায় অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উছমান গনি জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা না করেই প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেই মেলাটি বসানো হয়। সোমবার বিদ্যালয় খুলে দেয়া হয়। তবে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করেনি আয়োজক কমিটি। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
 
বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল হাই জানান, ফুলবাড়ীয়া পৌর মেয়র বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসিয়ে ছিল। মাঠে ময়লার বিষয় নিয়ে আয়োজক কমিটির সাথে কথা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি