রংপুর সদর উপজেলায় শনিবার রাতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ করা হয়েছে। সোমবার দুপুরে তাকে উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
এদিকে ধর্ষক নয়নকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার সর্দার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
সাবেক মেম্বার শরিফুন নাহার জানায়, রংপুর সদর উপজেলার চিলমারী গ্রামের দরিদ্র শ্রমজীবী পরিবারের মেয়ে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী সর্দার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে নয়নের (২৮) পূর্ব পরিচয় ছিল। পহেলা বৈশাখের দুপুরে ওই স্কুলছাত্রী পিকনিক খেতে যায়।
বিকেলে নয়ন তাকে কাজীর অফিসে নিয়ে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। রাতে নয়ন তাকে ধর্ষণ করেন। রবিবার সকালে একই গ্রামের ইউনুস আলী নামে এক পল্লী বিদ্যুতের কর্মচারীর হাতে তুলে দিয়ে বলেন মেয়েটি হারিয়ে গিয়েছিল।
ইউনুছ মেয়েটিকে সর্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের বাড়িতে নিয়ে যায়। পড়ে সে ওই বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। মেয়েটির মা সোমবার তাকে মকবুলের বাড়ি থেকে নিয়ে আসেন।
৯ নং ওয়ার্ড মেম্বার সবুজ জানান, এই খবর পেয়ে তিনি নিজেই মেয়েটিকে উদ্ধারের জন্য আসেন। তিনি পুলিশকে খবর দিলে নয়নকে আটক করে।
ইত্তেফাক/আরকেজি
