মনপুরায় সোমবার অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসায় ফ্রি ক্যাম্পিং চিকিৎসা দেয়া সময় তাদের অাটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
তারা হলেন- বিমল রঞ্জন দাস (৪০), মো. আসাদউল্যাহ (৩২), ফজলে রাব্বি (২৫) এবং মো. ইকবাল হোসেন (২৩)।
জানা যায়, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসায় ফ্রি ক্যাম্পিং চিকিৎসা দিচ্ছেন কয়েকজন ভুয়া চিকিৎসক এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আজিজ ভূঁঞা অভিযান পরিচালনা করেন। পরে তাদের কাছে থেকে বৈধ ডাক্তারী কোন কাগজ পত্র পাওয়া যায়নি।
ইত্তেফাক/আরকেজি
