নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:৪২
রাজধানীর মহাখালী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বনানী পুলিশ। সোমবার সকাল মহাখালীর আইপিএস পুকুরের পাড় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
 
বনানী থানার এসআই বাতেন জানান, স্থানীয়দের দেয়া খবরে আইপিএস পুকুর পাড় থেকে কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠনো হয়। 
 
ধারণা করা হচ্ছে, রবিবার রাতে কেউ নবজাতকের মরদেহ ওখানে ফেলে গেছে। নবজাতকের বয়স আনুমানিক দুই দিন। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই