চোটে পড়েছেন মুশফিক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২৩:০২
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এর অনুশীলনে গিয়ে এবার চোট পেলেন মুশফিকুর রহিম। বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষ করেছিলেন সেঞ্চুরি নিয়ে। পরদিন সকালেই ফুটবল খেলে গা গরম করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান মুশফিক। তাই মুশফিককে পরের রাউন্ডে পাচ্ছে না উত্তরাঞ্চল। 
 
চোটে পড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা সব মিলিয়ে মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে পাচ্ছে না। এই তিনজন হলেন- নাসির হোসেন ও নাঈম ইসলাম ও মুশফিক।
 
মুশফিকের চোটের বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসকে দেবাশীষ চৌধুরী জানান, ‘ওর অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে। জায়গাটা ফুলে আছে। আপাতত বিশ্রামে থাকবে। বিসিএলের এই রাউন্ডে খেলতে পারবে না। এক সপ্তাহ পর অবস্থা বুঝে অবস্থা নেওয়া হবে।’ 
 
ইত্তেফাক/কেআই