টেকনাফের দুই যুবক ৬ বছর ধরে মিয়ানমার কারাগারে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১০:৩৮
ভালো রোজগার করে সংসারে সুখের হাসি ফোটানোর আশায় সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়েই ছয় বছর ধরে মিয়ানমার কারাগারে মানবেতর দিন কাটাচ্ছে নিখোঁজ থাকা দুই যুবক। নিখোঁজ ছেলেদের সন্ধান পেতে মায়েরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন। 
 
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৩ সালের ১১ আগস্ট টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী হামজার ছড়ার মৃত ছৈয়দ আলমের ছেলে বাদশা মিয়া (৩২) ও আশ্রয়ন কেন্দ্রের ফরিদ আলমের পুত্র জয়নাল উদ্দিন (২৮) দালালের খপ্পরে পড়ে বেশি টাকা আয়ের আশায় সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা রওনা দেওয়ার ২/৩দিন পর সাগরে একাধিক মালয়েশিয়াগামী যাত্রী বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে দীর্ঘ সাড়ে ৪/৫ বছর কোনো ধরনের খোঁজ-খবর পাওয়া যায়নি। এক বছর আগে ডিএসবি পুলিশ ভেরিফিকেশনে নিখোঁজ যুবকদের সন্ধান করা হলে মিয়ানমার জেল-হাজতে বন্দি থাকার বিষয়ে অবগত হন। খোঁজ নিয়ে জানা যায়, মিয়ানমারের মুনস্টেটের মউল মিয়ন টাউনের জেলখানায় রয়েছেন।
 
প্রায় দেড় বছর হলেও এখনো দেশে ফেরত আনা হয়নি তাদের।
 
ইত্তেফাক/কেকে