মিরসরাইয়ের নিজামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মহিলা পথচারি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম সাজেদা বেগম (৪৫)। সে মধ্যম ওয়াহেদপুর এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজামপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী মৃত্যু হয়।
ইত্তেফাক/কেআই
