মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে জনসভা শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:১৫
বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল উপলক্ষে ঐতিহাসিক মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে শেখ হাসিনা মঞ্চে জনসভা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেলা সোয়া ১১টার সময় এ জনসভা শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত রয়েছেন।
 
এর আগে বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিশাল দল মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ সোলাইমান হোসেন সেলুন জোয়ার্দার এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও স্কুলের শিক্ষার্থীরা জাতীয় নেতাদের গার্ড অফ অনার দেন।
 
ইত্তেফাক/কেআই