গুরুতর অপরাধের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেনকে ওএসডি করা হয়। মঙ্গলবার বিকালে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ওএসডি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, উপাচার্যের অনুমোদন ব্যতিত একটি প্রজেক্টের ঠিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন দেলোয়ার হোসেন। এমন গুরুত্বপূর্ণ বিষয় উপাচার্যের অনুমোদন ছাড়া করাটা বড় ধরনের অপরাধের আওতাধীন। এই অপরাধের কারণে তাকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে সরিয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
