রাণীশংকৈলে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৯:৫৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের টিচার্স লাইব্রেরির সামনে মঙ্গলবার দুপুরে আলেক জান্ডার আলেক (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে সাজিদ হোসেন নামে আরেক ছাত্রলীগ নেতা। 
 
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজিদ হোসেন ও নবগঠিত রাণীশংকৈল পৌর ছাত্রলীগের সভাপতি আলেক জান্ডার আলেকের সঙ্গে বিরোধ চলছিল। আলেক ব্যক্তিগত কাজে পৌরশহরের টিচার্স লাইব্রেরির সামনে গেলে সাজিদ তাকে ছুরিকাঘাত করে। কমিটি গঠন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত আলেককে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে আলেকের বাবা আরিফুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। সেই সঙ্গে অভিযুক্ত সাজিদ হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি