বদরগঞ্জে ঝড়ে ভাঙা গাছের চাপায় নারীর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৩:০২
 
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউপি আউলিয়াগঞ্জ রেলস্টেশন এলাকায় রেলের জমিতে টিনের ঘর তুলে বসবাস করতেন অমিছা বেগম (৩৮)। মঙ্গলবার রাতে ঝড়ের সময় একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে পুরো ঘর ভেঙে পড়ে অমিছা ও ৫ বছর বয়সী শিশুর উপর। মা মারা গেলেও বেঁচে গেছে শিশুটি।
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চালাঘরটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আউলিয়াগঞ্জ এলাকায় কচু শাক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওবায়দুল নামে ৫ বছর বয়সি শিশুটি বেঁচে যায়। আনিছা আউলিয়াগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের স্ত্রী।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে।
 

ইত্তেফাক/এএম