গোপালগঞ্জে বাসের চাপায় রাখাল ঠাকুর (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের কংশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাখাল ঠাকুরের বাড়ি সদর উপজেলার পদ্মবিলা গ্রামে। বৌলতলী পুলিশ ফাঁড়ির ওসি আজিজুর রহমান জানান, রাস্তা পারাপারে সময় টেকেরহাট থেকে ছেড়ে আশা খুলনাগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাস রাখালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
