টেকনাফে ১ লাখ ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:৪৫
 
টেকনাফের সেন্টমার্টিনে বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা যায়, গত মঙ্গলবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির আইসি ওসমান গনি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ পাড়ার সাব্বির আহমদের পুত্র বেলালের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ মৃত মো. শফির পুত্র সাদ্দামকে (২৮) আটক করে। এ সময় ঘরের মালিক বেলাল, মৃত খলিলুর রহমানের পুত্র তালেব (৩৮) মৃত সোলতান আহমদের পুত্র জুবায়ের পালিয়ে যায়।
 
এ ব্যাপারে আটক ও পলাতক তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এই ব্যাপারে অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করার পর আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম