অ্যাওয়ার্ড পেলেন ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি শাহ্জাহান সবুজ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:২৮
ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ে বিশেষ প্রতিবেদনের জন্য দৈনিক ইত্তেফাকের বেনাপোল  প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজ অ্যাওয়ার্ড পেয়েছেন। 
 
নিউজ নেটওয়ার্কের উদ্যোগে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের নেতারাসহ সকল মিডিয়ার সাংবাদিকরা। 
 
যশোরের মোট  ১০ জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। আয়োজক সংস্থা  নিউজ নেটওয়ার্কের সমম্বয়ক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল জানান, যশোর, খুলনা ও রংপুর জেলার সাংবাদিকরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তার মধ্যে যশোরে ১০ জন, খুলনায় ৯ জন এবং রংপুরে ২ জন সাংবাদিক এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। 
 
দৈনিক ইত্তেফাকে প্রকাশিত কাজী শাহ্জাহান সবুজের প্রতিবেদনের শিরোনাম  ছিল ‘ধর্মীয় সহিষ্ণুতায় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে’ ।  বস্তুনিষ্ঠ, সৎ ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করা  এবং অ্যাওয়ার্ড পাওয়ায় কাজী শাহ্জাহান সবুজকে অভিন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব বেনাপোলের সকল সদস্য, শার্শায় কর্মরত সকল সাংবাদিক, গ্রামের সংবাদের প্রকাশক ও সম্পাদক এম,এ মুন্নাফ খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক গাজী আনোয়ার হোসেন, সারসা বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুস সালাম গফ্ফার, দৈনিক নওরোজ পত্রিকার বেনাপোল ব্যুরো প্রধান আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ শার্শা উপজেলা, বেনাপোল বন্দর ও কাস্টম হাউসে কর্মরত কর্মকর্তারা।
 
ইত্তেফাক/ইউবি