পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২২:১৬
ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল গ্রামে বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, সদর উপজেলার বাকাইল গ্রামের মফিজ মিয়ার মেয়ে মধু বেগম (০৮) ও গোলাপ মিয়ার মেয়ে ইতি (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি