ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০০:১২

 
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের নাম মধু বেগম (৭) ও ইতি আক্তার (৮)। বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে বড় বাকাইল গ্রামে এই ঘটনাটি ঘটে।

প্রাথমিক পর্যায়ে ধারণ করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক এই মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশুর বাড়ি বড় বাকাইল গ্রামের নাথবাড়ির এলাকায়। মধুর বাবার নাম মফিজ মিয়া ও ইতির বেগমের বাবার নাম গোলাপ মিয়া। এ ঘটনায় পর বাকাইল গ্রামে শোকের ছাড়া নেমে এসেছে।

পরিবার  ও স্থানীয়রা জানায়,
ইতি ও মধু দুজন একে অপরের প্রতিবেশী। তারা একসঙ্গে খেলা করতো। তারা প্রতিদিনের মতো আজো একসাথে খেলা করছিল। খেলা করতে গিয়ে কখন, কিভাবে তারা পুকুরের পানিতে পড়ে যায় কেউ বলতে পারে না! বাড়ির লোকজন তাদের না পেয়ে খুঁজতে থাকে।

বিকালে বাড়ির প্বার্শবর্তী পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু