পূর্বধলা সড়কের অবস্থা বেহাল

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০১:৫৬

নেত্রকোনার পূর্বধলার সড়কটি বেহাল হয়ে পড়েছে। যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও এখন কষ্টসাধ্য ব্যাপার। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটির  সংস্কার কাজ না হওয়ায় দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে। অথচ এ সড়ক হচ্ছে নেত্রকোনার বড় ধরনের বাণিজ্য পথ।

নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অর্থাভাবে সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে তিনি বলেন, এ সড়ক যতবার মেরামত করা হবে, ততবারই নষ্ট হবে। একারণে সড়কের লোড যেখানে পাঁচ থেকে সাত টন, সেখানে এক একটি বালুবাহী ট্রাক ১৫ থেকে ২০ টন মাল নিয়ে এ সড়কে চলাচল করে। ফলে সড়কটি দ্রুত নষ্ট হয়। এছাড়া বালুবাহী ট্রাক থেকে পানি পড়ার কারণেও পিচের রাস্তা নষ্ট হওয়ার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। বালুবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে সড়ক সংস্কার করেও কোনো লাভ হবে না বলে এই প্রকৌশলী মন্তব্য করেন।

এদিকে স্থানীয়রা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু