তানোরে চোলাই মদ পান করে চোনাই হেমরম (৬৫) নামে ক্ষুদ্র-নৃগোষ্ঠী মারা গেছেন। উপজেলার কচুয়া কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নববর্ষ উপলক্ষে শনিবার রাতে মদ্যপান করে চোনাই হেমরম বাড়িতে মাতলামি করছিলেন। একপর্যায়ে ছেলে হেমন্ত হেমরমের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলে চোনাই মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতে উপজেলার মুন্ডুমালা হাসনা ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। বুধবার দুপুরে গুরুতর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তানোর থানা ওসি রেজাউল ইসলাম জানান, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
