ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে খাদ্য গুদাম কর্মকর্তা নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১১:২৮
ডোমার উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা ওবায়দুর রহমান (৫২) নিহত এবং নুরনবী (৩৮) নামের এক ধান-চাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
 
বুধবার রাত নয়টার দিকে ডোমার-নীলফামারী সড়কের ধরনীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
 
ওবায়দুরের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এবং নুরনবী ডোমার উপজেলার চান্দিনাপাড়া এলাকার বাসিন্দা। জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে তারা নীলফামারীতে ফিরছিলেন। ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি