মোহনগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধু খুন, স্বামী আটক

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:৪৩
নেত্রকোণার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের স্ত্রী হেলেনা আক্তার (৩০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামী আব্দুল জলিলের বিরুদ্ধে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে কথাকাটাটির এক পর্যায়ে স্বামী জলিল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রী ৩ সন্তানের জননী হেলেনাকে মারাত্তক জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আব্দুল জলিলকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।  
 
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাত আলী জানান, পরকীয়ার জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই