ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:৫৩
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাঁড় থেকে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের কাঞ্চনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাক্ষৎণিক কেউ লাশটির পরিচয় জানাতে পারেননি। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঞ্চনপুর এলাকায় তিতাস নদী পাঁড়ে দুটি ব্রিকস ফিল্ডের মাঝখানে একটি লাশ ভাসতে দেখা যায়। তার পরনে কোনো জামা-কাপড় ছিল না। তখন সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। 
 
ইত্তেফাক/কেকে