বার্নলিকে হারিয়ে প্রতিশোধ চেলসির

আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০৯:২২
 
বার্নলিকে হারিয়ে প্রতিশোধটা ভালোভাবেই নিলো চেলসি। বৃহস্পতিবার রাতে ২-১ গোলের জয় পেয়েছে আন্তোনিও কোন্তের দল। মৌসুমের শুরুতেই এই বার্নলির কাছে হোচট খেয়েছিলো চেলসি।
 
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০তম মিনিটে আইরিশ ডিফেন্ডার কেভিন লংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ৬৪তম মিনিটে অস্ট্রিয়ার স্ট্রাইকার অ্যাশলে বার্নসের গোলে সমতায় ফেরে বার্নলি। এর পাঁচ মিনিট পরেই ভিক্টর মোজেজের গোলে ফের এগিয়ে যায় চেলসি। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি।
 

ইত্তেফাক/এএম