মৌসুমের শেষ ‘এল ক্ল্যাসিকো’ ৬ মে

আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১০:০১
দুই স্পানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মৌসুম সমাপনী ‘এল ক্ল্যাসিকো’টি ৬ মে (রবিবার) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে। লা লিগা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বার্সেলোনা সে খেলাতেই শিরোপা নিশ্চিত করতে পারে। যদিও এবারের লা লিগায় আগে পরে তারাই চ্যাম্পিয়ন হবে। সর্বশেষ দুই দলের মোকাবিলায় সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা স্বাগতিক রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছিল।
 
সঙ্গত কারণেই কোচ জিনেদিন জিদানের দল চাইবে সে হারের বদলা নিতে। এর মধ্যে রিয়াল যদি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সেমিফাইনালে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, তারপরও দলটির ভাবনায় প্রাধান্য পাবে ‘এল ক্ল্যাসিকো’।
 
কারণ এল ক্ল্যাসিকো সব সময়েই একটা বাড়তি উদ্দীপনা। তবে ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন্স লিগও রিয়ালের জন্য বড় ব্যাপার হবে। কারণ, তখন তাদের সামনে সুযোগ থাকবে টানা তৃতীয়বারের মতো মতাদেশীয় কাপটি জয়ের। রিয়ালের সামনে এখন খেলা আছে বায়ার্নের মাঠে। এরপর বার্সেলোনার মাঠে খেলতে যাওয়ার আগে দলটি লেগানেস ও বায়ার্নকে নিজ মাঠে মোকাবিলা করবে। কাজেই জিদানের দল বার্সার মুখোমুখিতায় এই খেলাগুলোতেই ভালো প্রস্তুতি নিতে পারবে।
 
ইত্তেফাক/কেআই