র্যাব-১৩ এর একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ২৬৭ টাকা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাম মো. শহীদুল ইসলাম (৩৭)। তিনি কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর এলাকার রজব আলীর ছেলে।
উল্লেখ্য, ধৃত আসামি অন্যান্য অজ্ঞতানামা আসামিদের সাথে যোগসাজশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে ছোট বাচ্চাদের জন্য ব্যবহৃত পণ্য সামগ্রীর সাথে গুড়ো দুধের প্যাকেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট এনেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার সহযোগীদের নাম উল্লেখসহ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
ইত্তেফাক/এসএস
