নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেলঘড়িয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল মালেক (৫২), তিনি সদর উপজেলার মুন্সিপাড়া মহল্লার ধিরেন মালের ছেলে। এবং তৈমুর রহমান (৪০) মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের সৈয়দ আলীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আজ সকালে আব্দুল মালেক এবং তৈমুর তাদের নিজ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পত্নীতলা হয়ে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় ঘটনাস্থল বেলঘড়িয়াতে পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
