সাভার উপজেলার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারীর নাম রানি আক্তার (২৩)। আশুলিয়ার পানধোয়া এলাকার জনৈক শওকত মিয়ার বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, রাতে নিজ ভাড়া ঘরে রানির রক্তাক্ত মরদেহ দেখতে পায় পাশের রুমের ভাড়াটিয়ারা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, কেন রানিকে গলা কেটে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
