ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র যুবক খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২১:৫৮
ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ বাবু (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাত ৮টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
স্থানীয় এলকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি বাবু ও তার লোকজন মোহাম্মদ বাবুকে (২২) কুপিয়ে আহত করেছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি মাহমুদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/আরকেজি