ময়মনসিংহের ফুলপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৪ মার্চ ফুলপুরে অটোচালক আলিম উদ্দিনকে হত্যা করে একদল ডাকাত তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি যশোর জেলার শাওনকে গ্রেফতার করা হয়। আদালতে শাওনের দেয়া তথ্যমতে, জেলা গোয়েন্দা পুলিশ রাতে উপজেলার সাহাপুরে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই ডাকাত দলের অজ্ঞাত পরিচয় সদস্য নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম
