ওয়েঙ্গারকে তাড়াতে আর্সেনালের শত কোটি টাকা গচ্চা!

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৮:৪৭
আর্সেনালের সঙ্গে তার নাড়ির সম্পর্ক। তাই দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টানতে চাচ্ছিলেন না আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ৬৮ বছর বয়সী ফরাসি কোচকে তাড়াতে নাছোড়বান্দা ছিল ক্লাবের নতুন ম্যানেজম্যান্ট।
 
যে কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে তাকে ম্যানেজারের পদ ছাড়তে রাজি করাতে প্রায় শত কোটি টাকার বেশি গচ্চা দিতে হয়েছে আর্সেনালকে। এমন সংবাদই জানিয়েছে ইংলিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল। 
 
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি গানাররা। তাই ক্লাবের প্রধান নির্বাহী ইভান গাজিদিস জানিয়েছেন, তারা ওয়েঙ্গারের একজন উত্তরসূরি না বরং ক্লাবের জন্য নতুন একজন পথ প্রদর্শক খুঁজছেন। তিনি বলেন, আসন্ন মাসগুলোতে বিশ্ব দেখবে ক্লাবের ঐক্য ও ক্ষমতা দেখবে। 
 
ইত্তেফাক/কেআই